নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

কটিয়াদীতে তারুণ্যের উৎসবের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-01-2025 11:57:25 am

কটিয়াদীতে তারুণ্যের উৎসবের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত


মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় তারুণ্যের উৎসবের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এ স্লোগানকে সামনে রেখে কটিয়াদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আজ শুক্রবার(১৭ জানুয়ারী)কটিয়াদী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।


এতে অংশ গ্রহণ করে বনগ্রাম ইউনিয়ন পরিষদ বনাম মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ। খেলায় বনগ্রাম ইউনিয়ন পরিষদ ৫/৩ গোলে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


খেলা নির্ধারিত সময়ে ২/২ গোলে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাই ব্রেকারে।টাইব্রেকারে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের দুটি গোল লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বনগ্রাম ইউনিয়ন পরিষদ ৫/৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন  এবং মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ রানার্স আপ হয়।


অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাঈদুল ইসলাম,কটিয়াদী পৌর সভার সাবেক মেয়র ও কটিয়াদী উপজেলার বিএনপি'র সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপ, সাধরন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জামাত ইসলামী বাংলাদেশ কটিয়াদী উপজেলার আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার প্রমুখ।


এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী বৃ্ন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিএনপি এবং জামাতের উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর



6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

২২ ঘন্টা ১১ মিনিট আগে