তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে একই পরিবারের তিনজনকে প্রকাশ্যে কোপাল সন্ত্রাসীরা, নিহত ১

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিন সদস্যের হাত-পা কেটে শরীর থেকে আলাদা করে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে বিপুল মিয়া (৪৫) ও তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আসমা বেগমকে (৬৫) উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। মুক্তা বেগম ও আসমা বেগম হাত-পায়ে রগকাটা অবস্থায় প্রাথমিক চিকিৎসা করেন। পরে ময়নমসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে বিপুল ও আপেলের মা আনোয়ারা বেগমের সঙ্গে বিবাদ হয়। এর কিছুক্ষণ পর আপেল বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিপুল ও তার স্ত্রী উপর হামলা করে। এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে কেটে ফেলে এবং তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। এই দেখে বিপুলের মা আছমা বেগম ফিরাতে গেলে তারও একটি হাত ভেঙে ফেলে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শী সৌরভ বাবু জানান, মারামারি চলাকালীন সময় আহতদের ডাক চিৎকারে আমি ঘটনাস্থলে এসে দেখি বিপুলের হাত ও পা দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে এবং বিপুলের স্ত্রী মুক্তার হাতের আঙ্গুল ও পায়ের রগ কেটে দিয়েছে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাদের কাছে ভিড়তে পাচ্ছিল না। পরে আমি মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজনকে ডেকে আনি। লোকজনের আসা দেখে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। তিনি আরো জানান, আপেলের নেতৃত্বে তার দুই বোন তুহিনা ও শাহানা বেগম এবং দুই ভাগিনা রাব্বি ও জীবনসহ বহিরাগত ১০/১২ জন সন্ত্রাসী ডেকে এনে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। সম্ভবত এটি তাদের পূর্বপরিকল্পিত ছিল বলে জানান তিনি। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, ‘বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ দুই পরিবারের। এর জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।
Tag
আরও খবর