‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

ডোমারে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (বালক)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) সকাল ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফিয়ার রহমান রতন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুর আলম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াঙ্গনের প্রতিনিধি, সাবেক খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় আকাশ, শাকিল ও সহাদেবের গোলে জোড়াবাড়ী ইউনিয়নকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ডোমার পৌরসভা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। একই দিন, দুপুর ২টায় গোমনাতী ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করেছে ভোগডাবুড়ী ইউনিয়ন এবং দুপুর সাড়ে ৩টায় সোনারায় ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বোড়াগাড়ী ইউনিয়ন। অপরদিকে, পাঙ্গা মটুকপুর, বামুনিয়া, ডোমার সদর, হরিণচড়া ও কেতকীবাড়ী ইউনিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় টুর্নামেন্টের ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপ-কমিটি জানায়, টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলায় আগামী শনিবার (১৮ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় পৌরসভা ও পাঙ্গা মটুকপুর, সকাল সাড়ে ১১টায় ভোগডাবুড়ী ও বামুনিয়া, দুপুর ২টায় ডোমার সদর ও হরিণচড়া এবং দুপুর সাড়ে ৩টায় বোড়াগাড়ী ও কেতকীবাড়ী ইউনিয়ন পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে।
Tag
আরও খবর


deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

৩ ঘন্টা ২৭ মিনিট আগে