কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা


 ঃ আশাশুনিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মেলায় ১৬ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্টে স্ব স্ব উদ্ভাবনী কর্মকান্ড প্রদর্শন করে। প্রধান অতিথি স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন ও প্রদর্শিত উদ্ভাবনী উপকরণ দেখেন এবং কলা কৌশল ও উপকারিতা সম্পর্কে অবহিত হন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম তার সাথে ছিলেন। অনুষ্ঠানে বিজ্ঞান প্রজেক্টে (জুনিয়র গ্রুপ) কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ১ম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২য় ও বুধহাটা কলেজিয়েট স্কুল ৩য় স্থান এবং সিনিয়র গ্রুপে আশাশুনি সরকারি কলেজ ১ম, আশাশুনি মহিলা কলেজ ২য় ও গুনাকরকাটি কামিল মাদ্রাসা ৩য় স্থান অধিকার করে। বিজ্ঞান কুইজে বুধহাটা কলেজিয়েট স্কুল ১ম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২য় ও শরাপপুর মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে। বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র ও সিনিয়র গ্রুপে ৫ জন করে ১০ জনকে নির্বাচিত করা হয়।




Tag
আরও খবর