বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

সারিয়াকান্দি পৌর বিএনপি’র সভাপতি সনি’র বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

বগুড়ার সারিয়াকান্দি পৌর বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন সনির বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা পৌর বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন সনির বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান উল আলম নামে এক ব্যক্তিকে থানা থেকে জিম্মায় ছেড়ে নেয়ার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সারিয়াকান্দি থানা রোডে বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং হাসপাতাল মোড়ে এসে শাহাদাৎ হোসেন সনির কুশপুত্তলিকা দাহ করে। এরপর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন। সভাটি সঞ্চালন করেন পৌর জাসাস এর সভাপতি আব্দুল মমিন আকন্দ, একেএম মাছুদুর রহমান রিবন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, পৌর ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ভুট্টা মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। অপরদিকে, সোমবার সন্ধ্যায় উক্ত বিক্ষোভের প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে পৌর বিএনপি’র নেতা-কর্মীরা। মিছিলটি সারিয়াকান্দির প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে পথসভায় পরিণত হয়। উক্ত পথসভায় পৌর বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পান্জাব, সোহেল রানা। উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান শোভন, নিলয় হাসান সাকিব প্রমুখ। এসময় পৌর বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন সনি গণমাধ্যমকে জানায়, তার বিরুদ্ধে আনত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো কুচক্রী মহল স্বার্থ প্রণোদিত ভাবে এমন অভিযোগ করছে বলেও জানান বিএনপি’র এই নেতা।
Tag
আরও খবর