বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বড়লেখায় সাংবাদিক নূরুল ওয়াহিদকে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নূরুল ওয়াহিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বড়লেখা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ফয়ছল আহমদ।


বড়লেখা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নূরুল ওয়াহিদ, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, ইসলামী ব্যাংক দাসেরবাজার আউটলেট ইনচার্জ হাফিজ ফয়ছল আহমদ, বড়লেখা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য তাহমীদ ঈশাদ রিপন, বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেদওয়ান আহমদ রুম্মান,সাংবাদিক তাওহিদ সারওয়ার মান্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস।


এসময় অন্যদের মাঝে সাংবাদিক নাজমুল ইসলাম তুহিন, বড়লেখা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এ জে লাভলু, যুব কল্যাণ পরিষদের বড়লেখা পৌর বিভাগের আহ্বায়ক ছায়েদ আহমদ ছাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা সদর ইউনিয়ন সেক্রেটারি মোল্লা আহমদ হোসাইন, সাংবাদিক নিজাম উদ্দিন, শাহরিয়ার আহমদ শাকিল, এশিয়ান টেলিভিশনের বড়লেখা প্রতিনিধি আফজাল হোসেন রুমেল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর