কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা উদ্বোধন

আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক ববিল্লাহ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম, শিক্ষক মোস্তাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ১ম, শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় দল ২য় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল ৩য় স্থান অধিকার করে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে ১ম স্থান অধিকারী দলের সামিয়া ফারিহা শিমু। কুইজ প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আলী কদর ১ম, শরাফপুর হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র সুমন মোড়ল ২য় ও বুধহাটা কলেজিয়েট স্কুলের ১০ ম শ্রেণির ছাত্রী সিরাজুম্মুনীরা ৩য় স্থান অধিকার করেছে।
Tag
আরও খবর