গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

১০৮ দিনে হেফজ সম্পন্ন করলেন মারকাজুন নাযাত মাদরাসার ৮ বছরের শিশু তামিম


যে শিশুটি মায়ের কোলে ঘুমিয়ে থাকার কথা, মায়ের কোলে দুষ্টামি করার কথা, আর তখনি শিশুটি সদ্য শেষ করেছেন হেফজ। বলছি- চাটখিল উপজেলার মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্র তামিম চৌধুরী।

নোয়াখালী জেলায় চাটখিল উপজেলার কড়িহাটি গ্রামের, চৌধুরীর বাড়ির, বাহার চৌধুরী ও মারজাহান আকতার দম্পত্তির একমাত্র পুত্র সন্তান। পরিবারের ৩ বোন ১ মাত্র তামিম চৌধুরী। মাত্র ৮ বছরের শিশু ৩০ পারা কোরআন মুখস্ত করে হেফজ সম্পন্ন করেন এই বিস্ময় বালক।

মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সিফাতুল ইসলাম জানান, শিশুটি মাত্র ৬ মাস নাজেরানা পড়ে হেফজ বিভাগে ছবক শুরু করেন। ছবক শুরু থেকে ৩ মাস ১০ দিনে অর্থাৎ মাত্র ১০৮ দিনে কোরআনে হেফজ সম্পন্ন করেন। তামিমের এমন মেধা অর্জনে আমাদের দোয়া থাকবে। আমি আশা করছি তামিম, আন্তর্জাতিক ভাবে কোরআনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আমাদের মাদরাসা, পরিবার, দেশ ও জাতীকে সম্মান বয়ে আনবে।

তামিম চৌধুরী মাতা মারজান আকতার জানান, আমার এক মাত্র পুত্র তামিম চৌধুরী ছোট বেলা থেকে মেধাবী। আমার এক মাত্র পুত্র সন্তান তামিম হেফজ সম্পন্ন করায়, মাদরাসার সকল শিক্ষকদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও তামিমের সফলতার জন্য আপনাদের দোয়া কামনা করছি।


Tag
আরও খবর