কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

রাঙ্গাবালীতে কলেজের কমিটি নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি করার অভিযোগ উঠেছে।


এ কমিটি বাতিলের দাবিতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকেল সাড়ে ৪ টায় ‘আয়োজনে সকল অভিভাবকবৃন্দ’-লেখা সম্বলিত ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। শুরুতে ওই ইউনিয়নের স্লুইস বাজারে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন।


মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ যাতে প্রকাশ্যে না আসে-এজন্য তার পছন্দের লোক হিসেবে পরিচিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। কাউকে না জানিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে  গোপনে রুহুল আমিন প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠন করেছে। যা সর্বস্তরের মানুষ প্রত্যাখ্যান করেছে। বক্তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে অনিয়মের মাধ্যমে গঠন করা কমিটি অনতিবিলম্বে বাতিল করে নিয়ম মেনে বৈধভাবে কমিটি গঠন করা হোক।


অভিযুক্ত চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ‘সরকারি বিধি-বিধান মোতাবেক এডহক কমিটি সাবমিট করেছি। পরে কমিটি অনুমোদন হয়ে আসছে। এখন নজরুল মুন্সির মনোনীত লোক হতে পারেনি বিধায় এই ক্ষোভ। এই কমিটির ব্যাপারে জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্ট সকলেই অবগত।’ 


মানববন্ধন কর্মসূূচির প্রধান বক্তা নজরুল ইসলাম মুন্সি বলেন, ‘কলেজে বসে করা আনুষ্ঠানিক মিটিংয়ে সর্বস্তরের মানুষের মনোনীত যে সভাপতি প্রার্থী ছিল, তাকে সভাপতি করা হয়নি। অধ্যক্ষ গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে সভাপতি করেছেন। তাই অবৈধ ওই কমিটি বাতিলের দাবি তুলেছে সব শ্রেণী পেশার মানুষ।’

আরও খবর






deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে