গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ডোমারে তাঁতী দলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

নীলফামারীর ডোমারে বিএনপি কর্তৃক প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী তাঁতী দল। বুধবার (৮ই জানুয়ারী) বিকালে উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বরে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছর দুর্বিষহ নির্যাতন সহ্য করে বিএনপিকে আগলে রেখেছে আদর্শিক নেতা-কর্মীরা। বিগত স্বৈরাচার সরকারের আমলে এলাকায় থাকতে পারেনি ভিন্নমতের শিক্ষিত যুবকেরা। কেউ ঢাকা শহরে গিয়ে রিকশা চালিয়েছে, আবার কেউ ফুটপাতে দোকান করে কোনোমতে জীবনযাপন করেছে। সর্বস্ব দিয়ে গচ্ছিত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেও স্বৈরাচারের দোসররা সেসব দখল করে নিয়েছিল। নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও অধিকার বুঝে নিতে গেলে বর্তমানে একটি দল সেসব নেতা-কর্মীদের দখলবাজ বানানোর অপচেষ্টা করছে। নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের অচলাবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। এছাড়া বিগত সরকারের আমলে কারানির্যাতন, খুন, গুম, হত্যার শিকার নেতা-কর্মীদের স্মরণ করেন। সেইসাথে পিলখানা হত্যাকাণ্ড সহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন আবুল কালাম আজাদ। ডোমার উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়নের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মুজিবুর রহমান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম। ডিমলা উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য ইঞ্জিঃ মোঃ আনিছুর রহমান আরিফ, জেলা সভাপতি মোঃ শাহাজাদা মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিএনপির রাষ্ট্রপরিচালনায় ভাবনা সম্পর্কিত আলোচনা করেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশ সফর সফলকাম ও দ্রুত সুস্থ্যতা কামনা করেন। আগামী নির্বাচনে জিয়া পরিবারের অন্যতম সদস্য, বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা। সভায় জাতীয়তাবাদী তাঁতী দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী সহ স্থানীয় বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ডোমার বাজারের সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে বিএনপি কর্তৃক প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা ও বিএনপির পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান জাতীয়তাবাদী তাঁতী দলের নেতারা।
Tag
আরও খবর