২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় মুসলিম এইডের উদ্যোগে ৫০০ অসহায় পরিবারে শীত সামগ্রী বিতরণ

মুসলিম এইড সার্ভিং হিউমিনিটি সুইডেন উইনটার রিলিফ প্রোজেক্ট বাংলাদেশ এর আওতায় বগুড়ার সারিয়াকান্দির ৪০০ এবং সোনাতলার ১০০ গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে শীত সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ শীত সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীত সামগ্রীর প্রতিটি বাক্সে রয়েছে ১ টি কম্বল, ১ টি চাদর, পুরুষ এবং মেয়েদের ২ টি সোয়েটার, ছেলে ও মেয়ে বাচ্চাদের ২ টি সোয়েটার এবং ২ টি টুপি। শীত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, মুসলিম এইড সংগঠনের পক্ষে শহীদ মুসলিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি এনামুল হক, সহ সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্বপাদক আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ। উপকারভোগী সাজেদা বেগম বলেন, একটি পরিবারের জন্য বাসায় শীত নিবারণ এবং বাহিরে পরে বেড়ানোর জন্য এতদামি পোশাক আমাদের জীবনে আমরা কখনো কিনতে পারিনি। সেই জিনিসপত্র আজ আমরা ফ্রিতে পেয়ে খুবই খুশি হয়েছি।
Tag
আরও খবর