উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

ডোমারে প্রমীলা ফুটবলের চাম্পিয়ন লালমনিরহাট

নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর ফাইনাল ম্যাচে জয়পুরহাটকে টাইব্রেকারে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাট জেলা। রবিবার (৫ই জানুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে- লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি। খেলার প্রথমার্ধে সাদিয়ার গোলে ১-০ তে এগিয়ে যায় জয়পুরহাট। তবে দ্বিতীয়ার্ধে মধ্য মাঠের ফ্রি-কিক থেকে একটি দুর্দান্ত গোল করে লালমনিরহাটকে ১-১ গোলের সমতা এনে দেয় মিম। নির্ধারিত সময়ের খেলায় ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে জয়পুরহাটকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে চাম্পিয়ন হয় লালমনিরহাট। ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ আফজালুর রহমান চৌধুরী হিরো, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, সাধারণ সম্পাদক মোছাঃ শাহানারা বেগম বিথি প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, ম্যাচ পরিচালকবৃন্দ ও উভয় দলের খেলোয়াড়বৃন্দের মাঝে মাঝে পুরষ্কার ও তুলে দেন অতিথিরা।
Tag
আরও খবর