গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ডোমারের আরও দুই ইউনিয়নে বৈষম্যবিরোধীদের শীতবস্ত্র বিতরণ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা কর্তৃক উত্তরবঙ্গের শীতার্তদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র ২য় ধাপে আরও দুই ইউনিয়নে বিতরণ করেছে নীলফামারীর ডোমার উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা। রবিবার (৫ই জানুয়ারী) সকালে উপজেলার বোড়াগাড়ী ও সদর ইউনিয়নের শীতার্ত মানুষদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ করেন তারা। দ্বিতীয় ধাপের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- ডোমার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আবদুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা আসিফ সরকার, বাঁধন ইসলাম, মোঃ রাফসানুল হক সজীব প্রমুখ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে, গত শুক্রবার (৩রা জানুয়ারী) প্রথম ধাপে উপজেলার সোনারায় ও হরিণচড়া ইউনিয়নে প্রায় চার শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। যা সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে ছাত্রনেতারা বিতরণ করছেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ডোমার এসে আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেননি তিনি। তৎক্ষনাৎ নীলফামারী থেকে ঢাকায় ফেরত যেতে হয় তাকে। তার অসমাপ্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা।
Tag
আরও খবর