দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে জমেছে শীতের পুরান কাপড়ের হাট

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-01-2025 10:26:21 am

কটিয়াদীতে জমেছে শীতের পুরান কাপড়ের হাট


মোঃ ফরমান উল্লাহ

বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কটিয়াদীতে জমেছে শীতের পুরান কাপড়ের হাট। কটিয়াদী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এ পুরান কাপড়ের হাট  জমেছে। 


গতকাল বুধবার থেকে এলাকায় কনকনে শীত।আজ বৃহস্পতিবার ও শীত বহাল আছে। দুই দিন যাবৎ সূর্যের মুখ দেখা যায় নি।এতে করে শীতের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। কনকনে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য নিম্ন আয়ের মানুষ এ শীতের পুরাতন কাপড় কিনতে ভীর করেছে।


পুরুষ ক্রেতার পাশাপাশি নারী ক্রেতা ও আছে চোখে পড়ার মত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতার সাথে কথা হয়।সে তার বাবার জন্য চারশত টাকা দিয়ে একটি ব্লেজার কিনেছে। তার মত অনেকে ব্লেজার বা অন্যান্য শীতের কাপড় কিনছেন।


কটিয়াদী বাজার ঘুরে দেখা কটিয়াদী সরকারী কলেজ সংলগ্ন পুকুর পাড়ে রাস্তায় বসেছে কাপড়ের হাট। এখানেও ক্রেতাদের ভীর জমেছে। তাছাড়া বাজারের প্রতিটি কাপর দোকানে শীতের কাপড় কেনার ধুম পড়েছে। বাজারে শীতের নতুন কাপড়ের দাম মোটামোটি একটু বেশী হওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পুটপাতে পুরান কাপড় কেনার দিকে আগ্রহ বেশী। 


একজন বিক্রেতা জানান কাপড় কেনার চেয়ে দেখছে বেশী। দামদর করছে কেউ কেউ কিনছেও। তবে কেনার চেয়ে দেখার লোকজনই বেশী। তিনি বলেন শীতের অবস্থা এমন থাকালে বিক্রির পরিমান বাড়তে পারে।


ধারনা করা হচ্ছে শীতের তীব্রতা ২/৩ দিন স্থায়ী হতে পারে।গুগলের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টায়  কটিয়াদীতে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রী সেলসিয়াস।  বিকাল ৫ টায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রী সেলসিয়াস। 

শীতে অনেকে ঠান্ডা জনিত রোগে ভোগছে। শীতে শিশু এবং বৃদ্ধ মানুষদের কস্ট বাড়ছে।

আরও খবর