উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

ডোমারে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ। বুধবার (১লা জানুয়ারী) সকালে উপজেলা শহরের হাইস্কুল মাঠ থেকে ডোমার উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় রুবেল চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালিতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আশিকুর রহমান আশিক, যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসান আলী রিমুন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মোহাম্মদ সিথুন প্রমুখ অংশ দেন। পরে, আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রাকিব আল আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফিন হৃদয় প্রমুখ। শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
Tag
আরও খবর