কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

চিন্ময়সহ ইসকনের অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা জমা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-12-2024 05:16:46 am

সনাতন ধর্মীয় সংগঠন ইসকনের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা বিপুল পরিমাণ অর্থ নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ তদন্ত করছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)।


এদিকে তদন্তে বেরিয়ে এসেছে, ইসকনের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা হয়। তবে ২৯ নভেম্বর পর্যন্ত ২২৩ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। ফলে বর্তমানে আর ১২ কোটি ৯৪ লাখ টাকা অবশিষ্ট রয়েছে।


এছাড়া ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর (চিন্ময় কুমার দাস) এর নামে তিন কোটি ৯২ লাখ টাকা জমা হয়। যার বেশিরভাগই উত্তোলন করা হয়েছে। এখন গোয়েন্দারা অনুসন্ধান চালাচ্ছেন, যে সমস্ত ব্যক্তি এ অর্থ জমা দিয়েছেন এবং এ অর্থের উৎস কী, সে তথ্য উদঘাটন করার জন্য।


গত ৩০ নভেম্বর বিএফআইইউ চন্দন কুমার ধরসহ ইসকনের ১৭ জন সদস্যের ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয়। ওই দিনই বিএফআইইউ দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠায়। যারা ব্যাংক হিসাবগুলোর লেনদেন স্থগিত করা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—চন্দন কুমার ধর, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।


এখন বিএফআইইউ ইসকনের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পর্যালোচনা করে তদন্ত শুরু করেছে। তারা এ অর্থের আসল উৎস এবং এর ব্যবহার কীভাবে হয়েছে, তা যাচাই করছে।

আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে