বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

ঢাকা কলেজের ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ হোক

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-12-2024 01:39:53 pm

শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও ঐতিহ্যসমৃদ্ধ এক শিক্ষা-প্রতিষ্ঠানের নাম ঢাকা কলেজ।এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন আধুনিক শিক্ষা-প্রতিষ্ঠান, যেটি ঢাকার কেন্দ্রস্থল নিউমার্কেটের পাশে অবস্থিত। ঢাকা কলেজ একটি ছেলেদের জন্য প্রতিষ্ঠিত স্বতন্ত্র শিক্ষা-প্রতিষ্ঠান।ইদানিং, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভিতরে বহিরাগতদের অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। কলেজে প্রবেশের জন্য মূল ফটকসহ তিনটি গেট রয়েছে। গেটগুলোতে বহিরাগতদের অনুপ্রবেশের ক্ষেত্রে কোনোপ্রকার তদারকি করা হয়না। হুটহাট করে যে কেউ ক্যাম্পাসে ঢুকে যেতে পারছে। যার ফলে শিক্ষার্থীরাও নিরাপত্তাহীন তার সম্মুখীন হচ্ছে। অথচ প্রতিবেশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মূল গেটে সার্বক্ষণিক একজন করে হলেও নিরাপত্তা কর্মী থাকে। নিরাপত্তা কর্মীরা অনুপ্রবেশ তদারকি করে। ঢাকা কলেজের হলগুলোতে প্রায়শই মোবাইল, মানিব্যাগ কিংবা জামা-কাপড় ও জুতা চুরির ঘটনা ঘটছে। পর্যাপ্ত সিসি ক্যামেরার অভাব ও বহিরাগত লোকদের হুটহাট অনুপ্রবেশের কারণে চোর শনাক্ত করা যায়না। এছাড়াও কলেজের মসজিদে মাঝে-মধ্যেই জুতা চুরির ঘটনা ঘটছে। সিসি ক্যামেরায় শনাক্ত করা গেলেও বহিরাগত হওয়ার কারণে চোরকে আর ধরা যায়না।বহিরাগতরা মুক্তমঞ্চের পাশের বিজয় চত্বর কিংবা মেইন গেট কিংবা হলের আশে-পাশে এসে আড্ডা জমাচ্ছে,যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যহত করছে। ঢাকা কলেজ ছেলেদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা-প্রতিষ্ঠান হলেও মাঝে-মধ্যেই বহিরাগত নারীদের অনুপ্রবেশ ঘটছে ক্যাম্পাসের ভিতরে। অনেকেই তার প্রেমিকা নিয়ে হলপাড়ায় ঘুরতে আসছে, যা ঢাকা কলেজের ভাবমূর্তি নষ্ট করছে। এছাড়াও, আশে-পাশের কিন্ডারকার্ডেনের শিক্ষার্থীদের অভিভাবকরা সকালে ক্যাম্পাসের ভিতরে এসে আড্ডা দেয়। এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষের যেন কোনো মাথাব্যথা নেই। এসকল বহিরাগতদের অনুপ্রবেশ দ্রুত বন্ধ করা উচিত। শিক্ষার্থীদের নিরাপত্তা ও কলেজের ভাবমূর্তি রক্ষার্থে কর্তপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

লেখক মোঃমাহিন ভূঁইয়া
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান
ঢাকা কলেজ
আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৭৬ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে