নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’-এর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪। রবিবার (২৯শে ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় উপজেলা শহরের বনওয়ারী মোড় সংলগ্ন জুট মিল মাঠে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সংগঠনের ডোমার উপজেলা সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রবিউল আলম, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন আলী, ডোমার আদর্শ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাকিব ইসলাম প্রমুখ। সম্মেলনের আনুষ্ঠানিকতায় ইসলামী সংগীত পরিবেশন করেন ডোমার ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। ২য় অধিবেশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনে ডোমার উপজেলা শাখার সভাপতি পদে মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক পদে মোঃ সুমন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান উপস্থিত সকলের সম্মতিক্রমে নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, জাকিরুল ইসলাম বাবলু ও মোসাদ্দেক হোসেন কাফি, সহ-সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন ও ডাঃ মইনুদ্দিন বাবু, সহ-সাধারণ সম্পাদক (মহিলা) মোছাঃ উম্মে সালমা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা আজিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া শাহিনুর ইসলাম (কোষাধ্যক্ষ), নুরননবী (দপ্তর সম্পাদক), আনারুল ইসলাম (ট্রেড ইউনিয়ন সম্পাদক), জাকারিয়া (প্রচার সম্পাদক), আতাউর রহমান (শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক), রাহেন ইসলাম (পাঠাগার ও প্রকাশনা সম্পাদক), হাবিবুর রহমান (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), জাকারিয়া ইসলাম (আইন-আদালত সম্পাদক), শেখ সাদী (সাহায্য ও পুনর্বাসন সম্পাদক), জামিনুর রহমান (কর্মসংস্থান সম্পাদক), সবুজ ইসলাম (চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) নবগঠিত কমিটিতে নির্বাচিত হন। নতুন কমিটির কার্যকরী সদস্যরা হলেন- শরিফুল ইসলাম, ময়েজ উদ্দিন, আব্দুর রহিম, হাসিকুল ইসলাম, লোকমান হাবিব, হাবিবুল ইসলাম, মিলন ইসলাম, আব্দুল মান্নান, শরীফুল ইসলাম সবুজ, মমিনার, আব্দুস সালাম, নুরুন্নবী, মঞ্জুরুল ইসলাম ও আনারুল ইসলাম। দ্বিতীয় অধিবেশনের শেষপ্রান্তে নবনির্বাচিত সভাপতি মোঃ সোহেল রানাকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। এরপর অন্যান্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। উল্লেখ্য, ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আগের কমিটির সভাপতি হিসেবে মোঃ আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হিসেবে জাকিরুল ইসলাম বাবলু দায়িত্ব পালন করেছিলেন।
Tag
আরও খবর