গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ডোমারে প্রমীলা ফুটবলের ৪র্থ ম্যাচে লালমনিরহাট জয়ী

নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর ৪র্থ ম্যাচে পঞ্চগড়ের বোদার বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লালমনিরহাট। রবিবার (২৯শে ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রমীলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খাদিমুজ্জামান রিপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথি, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্রী প্রতাপ চন্দ্র রায় প্রমুখ। ৪র্থ ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে- পঞ্চগড়ের বোদা উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি ও লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি। এতে সুমাইয়া আক্তার কণার জয়সূচক গোলে ১-০ ব্যবধানে জয়লাভ করে লালমনিরহাট জেলা। প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন স্মৃতি রাণী নাথ। এছাড়া সহযোগী রেফারি হিসেবে ইসরাত জাহান লিজা ও আফরোজা খন্দকার দায়িত্বপালন করেন। আয়োজক কমিটি জানায়, আগামী মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনালে পদার্পণের লক্ষ্যে প্রথম সেমিফাইনালে একই ভেন্যুতে পরস্পরের মুখোমুখি হয়ে মাঠে নামবে রংপুরের সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।
Tag
আরও খবর