ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

বিদেশে গিয়েছিলেন স্বাবলম্বী হতে ফিরলেন লাশ হয়ে

বিদেশে গিয়েছিলেন স্বাবলম্বী হতে ফিরলেন লাশ হয়ে মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শার বাগআঁচড়ার আব্দুল মাজেদ(৩৫) এর লাশ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শনিবার ( ২৮ ডিসেম্বর ) বিকাল ৫ টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধা ৭ টার সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে রাত ১২ টার দিকে লাশ নিয়ে আসা হয় মৃত আব্দুল মাজেদের গ্রামের বাড়ি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল আমতলা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। রবিবার(২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত আব্দুল মাজেদ সাতমাইল আমতলা গ্রামের গ্রামের জিয়াদ আলী শেখের ছেলে।পরিবারের একমাত্র উপার্জনক্ষম মাজেদ মৃত্যুর সময় পিতা মাতা, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। মৃত মাজেদের স্ত্রী জানান,তার স্বামী পরিবারের মানুষদের সুখে রাখতে প্রাবাসে পাড়ি জমিয়েছিলেন দেড় বছর আগে।আগামী বছরের প্রথমদিকে ছুটিতে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার পাড়ি জমানোর কথা ছিলো মালয়েশিয়াতে।গত ২৩ শে ডিসেম্বর সন্ধায় স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ কাশি দিতে গিয়ে তিনি মৃত্যুর কোলে ঢোলে পাড়েন। তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাও,আজিজুর রহমান,জেলা আমির মাও,হাবিবুর রহমান,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন,জামায়াত নেতা আবুল বাসার সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
আরও খবর


deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

২০ ঘন্টা ৪৭ মিনিট আগে