চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

চসাসের উদ্যোগে মুক্তিযুদ্ধের আদর্শ,গণঅভ্যুত্থান ও বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জুলাই বিপ্লবের সত্য তথ্য তুলে ধরে সাংবাদিকেরা জাতির কল্যাণে যে সাহসিকতা প্রদর্শন করেছেন, তা দেশের মানুষের জন্য অনুকরণীয়। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা আয়োজিত মুক্তিযুদ্ধের আদর্শ, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীরা ইতিবাচক পরিবর্তনের নিয়ামক শক্তি। একজন নির্ভীক সংবাদকর্মী হলেন সমাজে নির্মাতা। নিজের স্বার্থ না দেখে গণমানুষের জন্য কাজ করা একজন নির্ভিক সংবাদ কর্মীর নৈতিক দায়িত্ব। গণমাধ্যম সরকার ও জনগনের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে। স্বাধীন গণমাধ্যম ছাড়া কোনো ভাবেই সরকার ও জনগণের মধ্যে জনগণ কি ভাবছে, সরকার কি করছে তা প্রকাশ পাওয়া সম্ভব নয়। চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও তিনি রাষ্ট্রীয় বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওমান বিএনপির সহ-সভাপতি ও সিআইপি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মোহাম্মদ নেছার উদ্দীন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন তিনবারের জনপ্রিয় সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী (আছু), প্রধান বক্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৬ নারী আসনের সাবেক কাউন্সিলর মিসেস ফারজানা পারভীন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা আব্দুল হান্নান জিলানী। সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এহতেসামের পরিচালনায় ও সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ কান্তি নাথ ও অর্থ সম্পাদক নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক রিদুয়ান হৃদয়সহ চসাসের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag
আরও খবর