কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

ব্রহ্মপুত্রে নিখোঁজের ৫ ঘন্টা পর কৃষকের লাশ উদ্ধার




কুড়িগ্রামের রাজীবপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ হওয়া কৃষক সলিম উদ্দিন (৫০) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


সোমবার (২৮ নভেম্বর) বিকেলের দিকে ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সকালে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে বোরো ধান রোপণ করতে যায় ওই ব্যক্তি। ধানের চারা রোপণ শেষ হলে (নদীর পশ্চিম তীর থেকে পুর্ব তীরে) বাড়ির দিকে রওনা হন। কিন্তু পূর্ব তীরে আসার কোনো নৌকা না পেয়ে নদীতে সাঁতার দেন পরে মাঝখানে এসে ডুবে যায় সলিম উদ্দিন নামের ওই ব্যক্তি। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঢাকাইয়া পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।


স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে, দ্রুত ঘটনা স্থলে আসে রাজীবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দীর্ঘ পাঁচ ঘন্টা পর তাকে মৃত উদ্ধার করা হয়েছে।


এবিষয়ে রাজীবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ হানিফ জানান,ঘটনা শুনে দ্রুত আমরা স্পটে আসি কিন্তু আমাদের স্টেশনে ডুবুরি না থাকায় আমরা জামালপুরের ইউনিটের সহায়তা চাই পরে জামালপুর ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট আসে। আমাদের দুইটি ইউনিটের চেষ্টা ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।



আরও খবর