বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

এস এস সি তে দেশ সেরা ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্ এর।

আবারো দেশ সেরা রেজাল্ট করল নরসিংদী শহরের অবস্থিত নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস।এবার এস এস সি পরীক্ষায় শতভাগ পাশ সহ সকল পরীক্ষার্থী  জিপিএ ৫ পেয়েছে।


অদ্য ২৮ নভেম্বর সোমবার প্রকাশিত হল এস সি ও সমমান  পরীক্ষার ফলাফল, মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাশের হার ৯০% এর কম। তবে জিপিএ ৫ সংখ্যা বেড়েছে। এবার জিপিএ ৫ পেয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী।


নরসিংদী শহরের জেলা খানা মোড়ে অবস্থিত নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্। সুনামের সহিত ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে আসছে স্কুলটি। প্রতিবছরই এস এস সি পরীক্ষার ফলাফলে সেরা দশে অবস্থান করে আসছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস।


এবার ও সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ সেরা রেজাল্ট করেছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস। এবারের এস এস সি ২৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যেই ২৬৬ জন ই জিপিএ ৫ সহ উত্তীর্ণ হয়েছে।


নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস এর শিক্ষক,  পরীক্ষার্থী, অভিভাবক সকলে এই অভূতপূর্ব ফলাফলে  আনন্দে আত্নহারা। স্কুলের শিক্ষকরা বলেন, আমরা ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষাদানের মাধ্যমে আগামীর ভবিষ্যতে সফলতার এগিয়ে যাবার জন্য কঠোর পরিশ্রম করে থাকি।


পরীক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ এই সন্তুষ জনক রেজাল্টের জন্য স্কুলের শিক্ষক, পরিচালনা পর্ষদ সহ সবাইকে কৃতজ্ঞতা জানান।


নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী দানবীর জনাব আব্দুল কাদির মোল্লা। তিনি দেশব্যাপী কাছে একজন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী হিসেবে সুপরিচিত।

Tag
আরও খবর