বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

শতবর্ষে আবেগাপ্লুত হয়ে অনেকের কান্না

শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দেওভোগে অবস্থিত দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও প্রভোস্ট ড. প্রকৌশলী মো: ইকবাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস. এম. জাবেদ আহমেদ, কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবুল কৃষ্ণ সাহা, উজির আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী উত্তম কুমার সাহা, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন রফিকুল ইসলাম, ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (নিউইয়র্ক ডিভিশন) এর সাবেক তদন্ত অফিসার এডভোকেট সেলিনা পারভীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাননাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসরাত জাহান সুমি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শতবর্ষ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আরাফাত আলম জিতু। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান বলেন, স্কুলজীবনের বন্ধুত্ব একেবারে স্বার্থহীন। প্রাক্তনদের এ অনুষ্ঠানে ফিরে পাওয়া যায়। এর চাইতে আনন্দের পৃথিবীতে আর কিছু নেই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আলেয়া বেগম প্রথম আলোকে বলেন, শতবর্ষ অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ সালের প্রাক্তন শিক্ষার্থীসহ পুরোনো বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। উজির আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে স্মৃতির পাতায় সেই চিরচেনা অতীতের মাঝে হারিয়ে যান শিক্ষার্থীরা। সাবেক প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা স্যারকে কাছে পেয়ে শিক্ষার্থীরা চিরচেনা কৈশোরে ফিরে যান। অনেককে আবেগাপ্লুত হয়ে কান্না করতেও দেখা যায় এ সময়। ১৯২৪ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে ‘দেওভোগ হাজী উজির আলী স্কুল’ প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষাবিদ হাজী উজির আলী। ১৯৫০ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৭৫ সালে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর হয় প্রতিষ্ঠানটি। জানা যায়, শতবর্ষ উদযাপনের এই অনুষ্ঠানে প্রাক্তন প্রায় ১৪৪৩ জন এবং বর্তমান প্রায় ৯৫০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশনের মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
আরও খবর