মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণে সফটওয়্যার চালু

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 24-12-2024 08:41:08 pm

জনবান্ধব ভূমিসেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণে সফটওয়্যার চালু করা হয়েছে।


আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণের জন্য ইতোমধ্যে ভূমি উপদেষ্টা ১টি নতুন সফটওয়্যার ও ৪টি সফটওয়্যারের ২য় সংস্করণ পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেছেন।


জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নাগরিকবান্ধব এ সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে। নতুন সংস্করণে অনলাইনের মাধ্যমে শতভাগ ভূমি উন্নয়ন কর, নামজারি, মৌজা ম্যাপ ও পর্চা (খতিয়ান) প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই land.gov.bd ঠিকানায় এলএসজি(Land Service Gateway) এর মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয়। এটি এই নতুন সিস্টেম ব্যবহারের প্রথম ধাপ। এরপর ধাপে ধাপে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বরের তথ্য প্রদানের পর স্বংয়ক্রিয় পদ্ধতিতে প্রোফাইল ভেরিফাইড হয়ে যায় এবং নাগরিক তার প্রোফাইলের বিপরীতে প্রস্তুতকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রত্যাশিত সেবা গ্রহণ বা সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারেন।


বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে। নাগরিকগণ নামজারি,ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। সেবা প্রাপ্তিতে এ গতি শীঘ্রই আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ভূমিসেবা প্রদানকারি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ যাতে নাগরিকদের ধৈর্যসহকারে,আন্তরিকতার সাথে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান পূর্বক ইউজার ম্যানুয়াল সরবরাহ করা হয়েছে।


নাগরিকগণ land.gov.bd/manual পোর্টালে প্রবেশ করে তার সেবা সংক্রান্ত সিস্টেম ব্যবহার বিধিমালা ও land.gov.bd/faq পোর্টালে প্রবেশ করে সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নাবলী (এফএকিউ উত্তরসহ) পড়তে বা সংগ্রহ করতে পারবেন।

আরও খবর