বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’-এর মাধ্যমে প্রথমবার সিনেমায় আসেন লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। বছর পাঁচেক পর আবারও তিনি সিনেমার শুটিং করলেন। নাম ‘শ্যামা কাব্য’। প্রথমটির মতো এটিও সরকারি অনুদানের কাজ, নির্মাতাও একই। নীলা জানালেন, এ সিনেমায় তাঁর সহশিল্পী সোহেল মণ্ডল। এরই মধ্যে শ্যামা কাব্যর শুটিং ও ডাবিং শেষ করেছেন তাঁরা।
নীলাঞ্জনা নীলা বলেন, ‘একেবারেই অন্য রকম একটি চরিত্রে কাজ করলাম। জমিদার বংশের মেয়ের চরিত্র। অনেক কম কথা বলে মেয়েটি। তবে যা বলে বুঝে-শুনে। শুটিংয়ের সময় চরিত্রটির মায়ায় পড়ে গিয়েছিলাম। সব মিলে কাজটি করে আমার বেশ ভালো লেগেছে।’ সম্পাদনার কাজ শেষে শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানালেন নীলা।
৩৫ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৭ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৫ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৯ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৭২ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৬ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে