যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর কাপনা মাদ্রাসার সুপারের দুর্নীতি মাদ্রাসার ভূমি উন্নয়ন কর ১৮ হাজার টাকা, সুপারের ভাউচারে ৫০ হাজার টাকা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর কাপনা মাদ্রাসার সুপারের দুর্নীতি
মাদ্রাসার ভূমি উন্নয়ন কর ১৮ হাজার টাকা, সুপারের ভাউচারে ৫০ হাজার টাকা
মোশারফ হোসন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার রসিদে ভূমি উন্নয়ন কর বাবদ ১৮ হাজার ৬০ টাকা পরিশোধ করা হয়েছে। মাদ্রাসার সুপার মোঃ আবুল কাসেম সেই রসিদে আনুসাঙ্গিক খরচ বাবদ ৩১ হাজার ৯ শত ৪০ টাকা যুক্ত করে ৫০ হাজার টাকার হিসাব দেখিয়েছেন। এ রকম ভয়াবহ অনিয়মের চিত্র পাওয়া গেছে বিশ্বম্ভরপুর কাপনা জালালিয়া দাখিল মাদ্রাসায়। মাদ্রাসার সুপার আবুল কাসেমের বিরুদ্ধে অতিরিক্ত প্রায় ৩২ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ এখন টক অব দ্যা এরিয়া। এদিকে মাদ্রাসার রেজুলেশনে মরা ডালপালা কর্তন দেখিয়ে বড় একটি পিতরাজ গাছ কেটে তা বিক্রি করে সুপার ও সভাপতি মিলে ভাগবাটোয়ারা করে নিয়েছেন। এসব ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল আছে। 
অভিযোগ ও ম্যানেজিং কমিটির একটি সুত্রে জানা যায়, মাদ্রাসার সুপার আবুল কাসেম ১৪১২ বাংলা থেকে ১৪২৯ বাংলা পর্যন্ত মাদ্রাসার ভূমি উন্নয়ন কর ১৮ হাজার ৬০ টাকা স্থানীয় পলাশ ভূমি অফিসে পরিশোধ করেন। তহশীলদার আক্কাছ আলী ভূমি করের একটি রসিদও সুপারের কাছে তুলে দেন। পরে সুপার তহশীলদারের স্বাক্ষরকৃত রসিদের নীচে আনুসাঙ্গিক খরচ ৩১ হাজার ৯শত ৪০ টাকা লিখে কমিটির কাছে ৫০ হাজার টাকা খরচের ভাউচার দেখিয়ে টাকা আত্মসাত করে ফেলেন। এবং মাদ্রাসার একাডেমিক ভবনের সামনে থাকা ২০ হাজার টাকা মূল্যের গাছ বিক্রি করে টাকা পকেটস্থ করেন। এখানে গাছ কেটে মরা ডালপালা কেটেছেন বলে রেজুলেশন করে টাকা হজম করেন। ম্যানেজিং কমিটির একজন সদস্য এ ব্যাপারে অভিযোগ তুললে আমলে নেয়া হয়নি। এর আগেও  দুর্নীতির দায়ে সুপারকে ২ মাসের জন্য সাসপেন্ড করা হয়। পরে অঙ্গীকারনামা দিয়ে মাদ্রাসায় আবার যোগদান করেন। পলাশ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আক্কাছ আলী বলেন, মাদ্রাসার ভূমি উন্নয়ন কর বাবদ হিসাব করে ১৮ হাজার ৬০ টাকা নেয়া হয়েছে। এবং সুপারকে একটি রসিদ দেয়া হয়েছে। এ রসিদে সুপার যদি অতিরিক্ত কোন টাকা যোগ করেন সেটি ভুল হিসাব। মাদ্রাসার সুপার আবুল কাসেম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ফোনে কথা বলা যাবে না। সরাসরি মাদ্রাসায় আসেন কথা হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, আমি ঢাকায় একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলব। 
Tag
আরও খবর