উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

নীলফামারীর ডোমারে দ্রুতগতির ট্রাক ও ব্যাটারিচালিত মিথিলার সংঘর্ষে ভোলা (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ বাজার সংলগ্ন ডোমার-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। জানা যায়, আনুমানিক সকাল পৌনে ১০টায় ডোমারের দিকে ব্যাটারিচালিত মিথিলাটি ইউনিয়ন পরিষদ বাজার আসলে দেবীগঞ্জ গামী দ্রুতগতির একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভোলা নামের ঐ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত মোঃ ভোলা (৩৮) পঞ্চগড়ের বোদা উপজেলার চিলাপাড়া এলাকার মৃত আজমল হোসেনের পুত্র। এছাড়া আহতরা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মেকারপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের পুত্র জমশের আলী (৪৫) ও বোদা উপজেলার চিলাপাড়া এলাকার জামাল মিয়া (৫০)। সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত সহ ডোমার থানা সুত্রে জানা যায়, আহতদের একজন মৃত্যুবরণ করেন। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার শিকার ব্যাটারিচালিত মিথিলাটি উদ্ধার করা গেলেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
Tag
আরও খবর