ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

পীরগাছায় উৎসবমুখর পরিবেশে ওয়ার্ড বিএনপি নির্বাচন!! ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেচে নিচ্ছেন ভোটাররা

রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ব্যালট পেপারে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় রুমে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।   

১৭৫ ভোটের মধ্যে ১০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম বুদা। ৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাহাব উদ্দিন ও শেরে বাংলা ওরফে বাংলা ভাই ৫৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। এদিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মুকুল মিয়া। 

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রার্থী আজাদ হোসেন। পোলিং অফিসার ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ইউসুফ চন্দন, যুগ্ম আহবায়ক আবু দাউদ সোহেল আনসারি, শফিকুল ইসলাম টুলু, ফয়েজ আহমেদ মিলন, বিএনপি নেতা মিনহাজুল ইসলাম, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ।

আরও খবর