*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

বড়লেখায় দুই সাংবাদিককে প্রেসক্লাবের সংবর্ধনা

বড়লেখা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলামের নেপাল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স গোল্ডের অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন এবং বিলেতের লন্ডন বাংলা চ্যানেল-এর সম্পাদক টকশো ব্যক্তিত্ব প্রবাসী সাহসি সাংবাদিক আব্দুর রব ভুট্টোর স্বদেশ আগমন উপলক্ষ্যে এই দুই গুণি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব। রোববার রাতে বড়লেখা পৌরশহরের ইয়াম্মি রেষ্ট্যুরেন্টের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন। 

প্রেসক্লাবের সহসভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক অধ্যাপক আব্দুস শহীদ খান এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও মাদ্রাসা শিক্ষক কাজী এনামুল হক। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন লন্ডন বাংলা চ্যানেল-এর সম্পাদক টকশো ব্যক্তিত্ব আব্দুর রব ভুট্টো ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, সদস্য লিটন শরীফ, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সাংবাদিক আজাদ বাহার জালালী, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এজে লাভলু, সদস্য মস্তফা উদ্দিন, তাহমিদ ইশাদ রিপন প্রমুখ।

সভার শুরুতে গত ২১ নভেম্বর বড়লেখা প্রেসক্লাবের সদস্য মইনুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। পরে অতিথিবৃন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিতি দুই গুণি সাংবাদিককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

আরও খবর