নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদ্‌যাপন

শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর সোমবার দিবসটি উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ ও সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। পরে পায়রা উড়িয়ে বিজয়ের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে ধর্মীয় উপাসনালয়গুলোতে মোনাজাত ও প্রার্থনা করা হয় এবং দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী নিলুফা ইয়াসমিন মনি, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান ও ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Tag
আরও খবর