ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


আজ বিজয়ের ৫৪ বছর, লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। আজ সোমবার, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। সিরাজদিখানে ব্যাপক উৎসাহ উদ্দিপনার ও যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। 


এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা ঘটে। এর পরেই উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজদিখান থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সিরাজদিখান প্রেসক্লাব, ঝিকুট ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম, টাচিং সোলস ইন্টারন্যাশনাল, বিভিন্ন স্কুল-কলেজসহ সর্বস্তরের মানুষ।


জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লেতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার আ.ন.ম. ইমরান খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইন-চার্জ (সিরাজদিখান থানা) , সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির ১ম যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক) অহিদুল ইসলাম অহিদ, বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব আবুল হোসেন, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, ১ম যুগ্ম-সম্পাদক শাহরিয়ার শুভ, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ আলমগীর, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাকারিয়া আহমেদ সাদ, রিয়াজ মাহমুদ, নাইমুজ্জামান নয়ন, শান্ত, ইয়ামিন, নাইম, সৌরভ, সৈয়দ মেহেদী, কায়েস, ঝিকুট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শহিদুল হাসান শাওন প্রমূখ অংশগ্রহণ করেন।

আরও খবর