*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

ডোমারের সাবেক প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বর্ষীয়ান রাজনীতিবিদ এবং নীলফামারীর ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত এনায়েত হোসেন নয়নের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৩ই ডিসেম্বর) বাদ জুম্মা পৌর শহরের চিকনমাটি মধ্য ধনীপাড়া এলাকার হোসেন ভবনে সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর এনায়েত হোসেন নয়ন স্মরণে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। দোয়া ও মিলাদ পরিচালনা করেন- চিকনমাটি মধ্য ধনীপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ফরহাদ হোসেন ও চিকনমাটি পূর্ব ধনীপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আবু জাফর সিদ্দিক। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রয়াতের ছোটভাই ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সদস্য সচিব মোঃ এবাদত হোসেন চঞ্চল, আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান সাজু, পশ্চিম হরিণচড়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মোঃ মেহেদী হাসান মুক্তি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, আব্বাসউদ্দীন সঙ্গীত একাডেমির সভাপতি মোঃ মোতাহারুল হোসেন রফু, শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মোঃ সাইদুর রহমান বাপ্পি প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ২০২১ সালের ১৩ই ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি মধ্য ধনীপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আমিরুল হোসেন বুড়োর প্রথম পুত্র। জীবদ্দশায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন এনায়েত হোসেন নয়ন।
Tag
আরও খবর