সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

নরসিংদীতে ঢাকা- সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের এস আই।

অদ্য২৬ নভেম্বর শনিবার  নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ সবুজ (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে নরসিংদী থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।


জানা যায়, নিহত সবুজ ডেমরা থানায় উপ-পরিদর্শক (এস আই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ী নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামে। তার পিতার নাম সিরাজ মিয়া।


ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে নরসিংদীর শিবপুরে ঢাকা -সিলেট মহাসড়কের বড়ইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এস আই সবুজ মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন তখন বিপরীত দিক থেকে আসা একটি পিকাপ ভ্যানের সাথে মোটর বাইকের সংঘর্ষ ঘটে।


তখন আশে পাশে থাকা লোকজন আহত অবস্থায় সবুজ কে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে, তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।


ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পিকাপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকেই পালাতক। নিহত এস আই মোঃ সবুজের বাসাই শোকের মাতম চলছে।

Tag
আরও খবর