নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে দু'দিনের পুষ্টি কর্ম-পরিকল্পনা সভার সমাপনী অনুষ্ঠান

আশাশুনিতে দু'দিনে দু'ব্যাচের ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নব নির্মীত ভবনের ২য় তলায় হল রুমে এ সমাপনী সভার আয়োজন করা হয়।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশান (গেইন) এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির সার্বিক সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম ইনামুল ইসলামের সভাপতিত্বে সভায় গেইন কনসালটেন নিহার রঞ্জন পরামান্য ও কৃষিবিদ ড. মনির উদ্দীন, প্রাণি সম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আশিক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, দিপঙ্কর সরকার দিপ, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্যানেল চেয়ারম্যান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আয়োডিনযুক্ত লবণ ও ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রয়ে ব্যবসায়ীদের পরামর্শ, খোলা তেল, খোলা লবণ বিক্রয় না করা, মান সম্পন্ন কৃষি উপকরণ বিক্রয়ে পরামর্শ, বসতভিটায় উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজী চাষ, কিশোর কিশোরীদের সুষম খাদ্যাভ্যাস, বয়ঃ সন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বিদ্যালয়গামী শিশুদের কৃমি নাশক খাওয়ানো, গবাদি পশুর স্বাস্থ্য সেবা সুরক্ষা, হাঁস-মুরগি পালন, কেঁচো সার উৎপাদন, জিংক সমৃদ্ধ ধানের জাত, গর্ভবতী ও প্রসূতি মাদের এএনসি, পিএনসি সেবা, শিশু স্বাস্থ্য, টিকা, বাল্য বিবাহ ও পুষ্টি বিষয় এবং মসজিদে জুম্মার সময় স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত তথ্য উপস্থাপন করাসহ বিভিন্ন বিষয় নির্দ্ধারণ করে কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। দ্বিতীয় দিনের সভায় বুধহাটা, দরগাহপুর, কাদাকাটি, প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ অংশ নেন।
Tag
আরও খবর