বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে জনস্বার্থে নিসচা বড়লেখা শাখার স্মারকলিপি প্রদান

সড়ক দুর্ঘটনারোধে ঝুকিপূর্ণ সড়ক মেরামত রোড সাইন, জেব্রা ক্রসিংসহ জনস্বার্থে ৩ দফাসহ অন্যান্য দাবি বাস্তবায়নে মৌলভীবাজার জেলা সড়ক ও জনপদ (সওজ) নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ এর সাথে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করেছে

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। 


নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখা  উপজেলা শাখার উদ্যোগে ১০ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদযাপন কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া, যুগ্ম সদস্য সচিব শাহাব উদ্দিন। 


এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি মৌলভীবাজার জেলা সওজ কর্মকর্তা কায়সার হামিদ এর কাছে হস্তান্তর করা হয় এবং তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য আহবান করা হয়। 


জনস্বার্থে নিসচার ৩ দফা দাবি সমূহ হলো:  বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রতুলী গেইটঘর নামক স্থানটি মৃত্যু কূপে পরিণত হয়েছে। প্রতিদিন কোনো না কোনো গাড়ি সড়ক দুর্ঘটনার স্বীকার হয়। এইস্থানে বহু গাড়ি সড়ক দুর্ঘটনার স্বীকার হয়ে অনেক মানুষ আহত ও নিহত হয়েছেন। যা গণমাধ্যমে খোঁজ

করলে জানতে পারবেন। এই ঝুকিপূর্ণ স্থানটি দ্রুত সংস্কার করতে হবে ও রোড সাইন স্থাপন করা।


বড়লেখার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য কোনো প্রতিষ্ঠানের সম্মুখে রাস্তায় জেব্রা ক্রসিং নেই। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বড়লেখায় চলাচলকারী তিন চাকার গাড়িতে ডান দিক থেকে গাড়িতে উঠতে ও নামতে গিয়ে অনেক যাত্রী সড়ক দুর্ঘটনার স্বীকার হয়। যদি তিন চাকার গাড়ির ডান দিক স্টিল দিয়ে বন্ধ করা হয়। তাহলে এক্ষেত্রে সড়ক দুর্ঘটনা কিছুটা হ্রাস পাবে।


এছাড়াও সম্প্রতি কয়েক বছর ধরে বড়লেখা উপজেলা বছরে কয়েকবার বন্যায় প্লাবিত হয়েছে। বড়লেখার নিম্নাঞ্চল সুজানগর ও তালিমপুর  ইউনিয়নের রাস্তাগুলো নিচে চলে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এসব রাস্তা প্রতি বছর সংস্কার হয়। যদি ঐ এলাকায় রাস্তাগুলো আরসিসি ঢালাই করা হয়। তাহলে রাস্তাগুলো টেকসই ও দীর্ঘমেয়াদী হবে।


নিসচা নেতৃবৃন্দরা বলেন, উপরোক্ত বিষয়গুলো সু-দৃষ্টির ভিত্তিতে এবং জনগণের ভোগান্তি দুরীকরণে সওজ কর্মকর্তার আন্তরিকতার মাধ্যমে অতি দ্রুত সমস্যার সমাধানের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি ও আমরা বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে জনস্বার্থে কাজটি সম্পাদন করে আমাদের কৃতার্থ করবেন ইনশাআল্লাহ্।


স্মারকলিপি গ্রহন করে জেলা নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, জনস্বার্থে নিসচার এই ৩ দফা দাবিসহ অন্যান্য দাবিসমূহ অত্যন্ত যুক্তিসংগত। সংশ্লিষ্টদের নিয়ে পৌর প্রশাসন থেকে সবসময় সবোর্চ্চ সেবা প্রদানের চেষ্টা করবো। এসময় তিনি নিসচার ধারাবাহিক কার্যক্রমের প্রসংশা করে সকল যৌক্তিক দাবির সাথে একাত্বতা পোষণ করে এবং সড়ক দুর্ঘটনারোধে সকল মহলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

আরও খবর