জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে 'জয়িতা' পুরস্কার পেলো ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের দুই নারী বিদেশ-ফেরত অভিবাসী।

Partha Kumar Dibakor ( Contributor )

প্রকাশের সময়: 09-12-2024 10:33:51 pm


গত ৯ই ডিসেম্বর ২০২৪ এ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর জেলা পর্যায়ে সর্বোচ্চ সম্মাননা জয়িতা পুরস্কার প্রদান করা হয়। 


এ অনুষ্ঠানে ফরিদপুর জেলায় ৫টি বিষয়ে অসামান্য অবদান বিবেচনা করে ৫জন "জয়িতা" কে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল ১১টায় প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট উদ্বোধন করেন। 


এসময় সম্মানিত জেলা প্রশাসক বিদেশ থেকে নির্যাতিত হয়ে দেশে ফিরে আবারো অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন এমন দুইজন নারীর হাতে তুলে দেন "জয়িতা" সম্মাননা পুরস্কার। 


পুরস্কারপ্রাপ্ত ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার দুইজন  নারী লিপি এবং সালমা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশে ফিরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিন্টিগ্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রজেক্ট-১১৩৭ প্রকল্পের আওতায় সেবাগ্রহীতা নির্বাচন করা ও মনোসামাজিক কাউন্সেলিং সেবা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ পেয়ে আমরা নতুনভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছি।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। সিভিল সার্জন জনাব ডা: সাজেদা বেগম (পলিন) এবং  ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব আবুল কালাম মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মাশউদা হোসেন, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুর। 


জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এখন সমাজে ছেলে-মেয়ে উভয়কেই গুরুত্ব দিতে হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আসাদুল্লাহ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর খালিদ সাইফুল্লাহ, সেক্টর স্পেশালিষ্ট লুৎফে আমিন শশী, ফরিদপুর সদর উপজেলার ফিল্ড অর্গানাইজার মোঃ সেলিম বিশ্বাস, জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার মোঃ বাবুল হোসেন এবং অন্যান্য সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার জনাব এম. এ. নাহার, উপ-পরিচালকের কার্যালয়, ফরিদপুর।

Tag
আরও খবর