ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পীরগাছায় নানা আয়োজনে রোকেয়া দিবস উদযাপিত

পীরগাছায় নানা আয়োজনে রোকেয়া দিবস উদযাপিত

“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   
মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা ও আব্দুস সালাম আজাদ জুয়েল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মোত্তালিব হোসেন, থানা ওসি তদন্ত তাজুল ইসলাম, ইসলামিক রিলিফ প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম, নাগরিক উদ্যোগের শ্যামল কুমার, ছাত্র সমন্বয়ক ফারদিন এহসান মাহিম ও সোহেল তানভীর প্রমুখ।
পরে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় পীরগাছা উপজেলায় বিভিন্নক্ষেত্রে অবদান রাখায় তিন নারীকে জয়িতা পদক দেওয়া হয়। তারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কল্পনা বেগম, সফল জননী মোছলেহা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে আনিছা বেগম।
এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সৌজন্যে ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, শহিদ মামুন মিয়ার বাবা আজগার আলী এবং শহিদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগমের হাতে টোকেন গিফট তুলে দেওয়া হয়।    
আরও খবর