বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনিস, সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ






নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক মুক্ত খবর এর আনিস আহাম্মেদ হানিফ সভাপতি এবং দৈনিক ঢাকা টাইমস এর সাইফুল ইসলাম রিয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাছান রুবেল ভূঁইয়া (দৈনিক আমাদের সময়) এবং ইয়াছিন চৌধুরী (দৈনিক আমাদের অর্থনীতি)।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বপন পাটোয়ারী (দৈনিক ভোরের কাগজ), নুর হোসেন খোকন (দৈনিক আলোকিত প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম হাসান (দৈনিক প্রভাতী খবর এবং দৈনিক রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক পদে আনোয়ারুল আজিম (দৈনিক সংবাদ প্রতিদিন এবং দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনির হোসেন সোহেল (দৈনিক খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মৃণাল কান্তি মজুমদার (দৈনিক আলোকিত সকাল) ও মোহাম্মদ ফরিদ খান (দৈনিক বাংলাদেশ সমাচার)।

সংগঠনের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান বাবর (দৈনিক ভোরের পাতা) ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন (সম্পাদক ও প্রকাশক আলোকিত নোয়াখালী), সাংবাদিক রিয়াজ খান (দৈনিক গনকন্ঠ)।

শনিবার বেলা ৩টায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে   নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

নির্বাচনের ফলাফল ঘোষনার পর চাটখিল উপজেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস‍্য ও সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, চাটখিলা উপজেলা জামাতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান সহ চাটখিলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর