নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনির বিভিন্ন ইউনিয়নে অর্থনৈতিক শুমারির ৪ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন

'অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে  আশাশুনির বিভিন্ন ইউনিয়নে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১নং জোন (কুল্যা ও বুধহাটা)'র অর্থনৈতিক শুমারি'২৪ এর ম‚ল শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগনের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কার্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান ভবন অডিটোরিয়ামে কার্যক্রমের উদ্বোধনী কর্মশালায় সভাপতিত্ব করেন,  উপাধ্যক্ষ মাওঃ আবু তাহের। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস,এম ওমর ছাকী ফেরদৌস পলাশ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রশিক্ষক ও ১নং জোনের জোনাল অফিসার তাপস কুমার বিশ্বাস, আইটি সুপারভাইজার ওয়ালিউল্লাহ সহ সুপারভাইজারবৃন্দ ও সকল তথ্য সংগ্রহকারীবৃন্দ। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। উল্লেখ্য,  আগামী ১০ ডিসেম্বর থেকে সরজমিনে  শুমারি কার্যক্রম শুরু হবে এবং ২৬ ডিসেম্বর শেষ হবে। অপরদিকে, ৪ নং জোনের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণের উপস্থিতিতে আনুলিয়ার বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন'র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান গাজী রুহুল কুদ্দুস। জোনাল অফিসার দীপক কুমার মল্লিকের সার্বিক পরিচালনায় কর্মশালা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আবু দাউদ। প্রশিক্ষণ প্রদান করেন কর্মসূচির আইটি ট্রেইনার আল আমিন

Tag
আরও খবর