ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সরকারি জমি ভরাটের অপরাধে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান। মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। 


পদ্মা নদী তীরবর্তী এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা এবং রাস্তা সংলগ্ন সরকারি জমিতে স্তুপ আকারে বালু রেখে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ০২ জনকে ০১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। 


অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্টস কলকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। নদীর ভূ-প্রকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য  সংরক্ষণ ও উন্নয়নে জনস্বার্থে দোহার উপজেলার আওতাভুক্ত পদ্মা নদী ও তীরবর্তী এলাকায় নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

আরও খবর