নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে মাঠ জুড়ে সরিষার হলুদের সমারোহ



শীতের সকালে শিশির ভেজা ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠ জুড়ে কেবল চোখে পড়ছে সরিষা ফুলের সমারোহ। ঝলমলে রোদে চকচকে সরিষা ফুলের দৃষ্টিনন্দন সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রজাপতির দল ছুটে বেড়াচ্ছে ফুলে ফুলে। মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষার বিস্তৃত মাঠ। চোখ জুড়ানো হলুদের মেলা প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়েছে নিখুঁত ভাবে। মাঠের পর মাঠ যেন শুধু সরিষা ফুলের হলুদ হাসিতে রাঙিয়ে দিয়েছে পুরো ক্ষেত। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার হলুদ ফুলে সজ্জিত বিস্তীর্ণ মাঠ। যেদিকে চোখ যায় শুধু হলুদ রঙের মেলা। ক্ষেতের পর ক্ষেতে সরিষা ফুলের এমনই নয়নাভিরাম দৃশ্য। দেখলেই জুড়িয়ে যায় নয়ন। মন বলে সেই হলুদের মাঝে মিশে যেতে। সরিষার ক্ষেতে নিজের স্মৃতি ধারণ করতে দলবেঁধে ছুটে আসছেন স্কুলের শিক্ষার্থী, তরুণ, শিশু এমনকি নানা পেশার মানুষ।

বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলছেন মোবাইল ও ক্যামেরায়। দূর থেকে ভেসে আসছে সরিষা ফুলের মিষ্টি গন্ধ। মধু সংগ্রহে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল। তাদের গুনগুন সুরে বিমোহিত চারদিক। মাঠজুড়ে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যে কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। প্রতিটি সরিষার দানায় দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। হলুদের মাঠে কৃষকের ছোট ছোট অপূর্ণ শখ খেলা করছে এখন। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষকের পরিবারে এখন লাভের হাতছানি। এটি সবজি খাওয়ার পাশাপাশি মসলা হিসেবেও ব্যবহৃত হয় । তবে শীতকালীন ফসল সরিষা প্রধানত ব্যবহার হয় ভোজ্যতেল হিসেবে। গবাদি পশুর খাদ্য ও জমির সার হিসেবে সরিষার খৈল ব্যবহার করা হয়। বহুবিধ ব্যবহারযোগ্য এই শস্য সরিষার আবাদে খরচ নামমাত্র। আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও হয় বাম্পার, হাটে মেলে ভালো দাম। তাই প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে সরিষার চাষ। 



আরও খবর