‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে কুরুচিপূর্ণ কমেন্টের জেরে বিক্ষোভ, থানায় যুবক আটক

নিহত আইনজীবী আলিফকে নিয়ে ফেসবুক পোস্টের কমেন্টের জের ধরে সড়ক অবরোধ 


চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমুহনায় কয়েক শত ছাত্র-জনতা কল্লোল দেব নামে এক যুবকের বিরুদ্ধে এ প্রতিবাদে নামেন। 

নিহত আইনজীবী আলিফকে নিয়ে ইসক সদস্য বলে পরিচিত কল্লোল দেবের একটি অপমানজনক কমেন্ট কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপাত হয়। ওই কমেন্টে তিনি লেখেন, “খুব ভালো হইছে গরুর মরতে গেছে, তাই মরে গেছে, দেখি কতটা ছিঁড়তে পারো ইসকনের?”—এমন কুরুচিপূর্ণ ভাষার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে শ্রীমঙ্গলের সাধারণ জনগণ সড়ক অবরোধে অংশ নেয়। 

বিক্ষোভকারীরা “ইসকন সদস্য কল্লোলকে গ্রেফতার করো”, “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না”, “ভারতীয় আগ্রাসন রুখে দাও”সহ নানা স্লোগান দেয়। ঘণ্টাখানেক ধরে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক যাত্রী আটকা পড়ে। 

এ ঘটনায় তৎকালীন পরিস্থিতি শান্ত করার জন্য শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম চৌমুহনায় এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। তিনি জানান, অভিযুক্ত যুবক কল্লোল দেবকে দ্রুত গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এরপর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে থানায় আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। 

থানায় আলোচনায় কল্লোল দেব তার মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কিছু আর না করার প্রতিশ্রুতি দেন। তবে, বিক্ষোভকারীরা বলেন, ক্ষমা চাইলেই বিষয়টি শেষ হবে না। তারা দাবি করেন, কল্লোলকে এবং যারা উস্কানিমূলক পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ওসি আমিনুল ইসলাম জানান, কল্লোল দেব ক্ষমা চেয়ে দোষ স্বীকার করেছেন। তবে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, "ফেসবুকে মন্তব্যের মাধ্যমে জনমনে উত্তেজনা সৃষ্টি করা মোটেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।"

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে স্থানীয় জনগণ এ ধরনের উস্কানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষার জন্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।


Tag
আরও খবর