মোঃফরমান উল্লাহ
কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় চোর সন্দেহে ফয়সালকে নির্মমভাবে হত্যা করে পৈশাচিক হাসির মাধ্যমে উল্লাস করেছে খুনিরা।
একজন মানুষকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দুই হাত পেছনে বাঁধা, পিঠের ওপর ইট। চারপাশে মানুষ দাঁড়িয়ে দেখছে—আর মাঝখানে অসহায়ভাবে পড়ে আছেন ফয়সাল। ফয়সাল যদি চুরিও করে থাকে তাহলে তাকে আইনের হাতে তুলে দিতে পারতো। কিন্তু পৈশাচিক জনতা তা না করে ফয়সালকে বিদ্যুতের খুঁটির সাথে হাতে পিঠমোড়া বাঁধে পিঠের উপর ইট দিয়ে নির্মম ভাবে হত্যা করে খুনিরা আনন্দ উল্লাস করছে।
মৃত্যুর অল্প আগে ফয়সালের অসহায় চাহনি দেখে বুঝা যাচ্ছে হয়তো আর বেশী সময় নেই।ফয়সালও হয়তো বুঝতে পেরেছিল আমার জীবন প্রদীপ এখানেই শেষ।ভিডিওতে দেখা গেছে ফয়সাল নির্মমভাবে হত্যা করার সময় রাস্তা দিয়ে লোকজন,গাড়ী চলাচল করছে। কিন্তু দুঃখের বিষয় ফয়সাল বাঁচার আকুতি জানালেও কোন মানুষ এগিয়ে আসে নি ফয়সাল রক্ষা করার জন্য।
ফয়সাল চুরি করেছে। কি কারণে ফয়সাল চুরি করলো আমাদের এই সমাজ কি জানার চেষ্টা করেছে? সমাজের কি সেটা জানার প্রয়োজন ছিল না? ফয়সাল চুরি করে থাকলে তাকে আইনের হাতে তুলে দিলে দেশের আইন অনুযায়ী তার বিচার হতো। এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে পৈশাচিক ভাবে হাসি উল্লাস করে তারা সমাজকে কি ভার্তা দিতে চায়?
মৃত্যুর আগে ফয়সাল করুন চাহনি দিয়ে এক ফোঁটা পানি চেয়েছিল। কিন্তু নরপিশাচদের কানে সে আকুতি ঢুকে নি। তারা মত্ত ছিল আনন্দ উল্লাসে। কোন মানুষ অন্যায় করলে তার শাস্তি দেওয়ার এখতিয়ার একমাত্র রাষ্ট্রের।
ফয়সালকে নির্যাতনের ভিডিও দেখে সারা দেশ হতভম্ব হয়ে গেছে। এখনই এসব হত্যাকান্ডের প্রতিবাদ না করলে আগামীকাল যে আমার আপনার উপর এমন পৈশাচিক নির্যাতন হবে না তার নিশ্চয়তা কি?
আমরা কি এমন সমাজ চেয়েছিলাম যে সমাজ আমার জীবনের সুরক্ষা দিতে পারবে না? আমরা কি এমন সমাজ চেয়েছিলাম যেখানে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করে খুনিরা আনন্দ উল্লাস করবে?
একজন মানুষ অপরাধী হলেও তার বিচার হবে আইনের মাধ্যমে—জনতার হাতে নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা হোক এবং এঘটনায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।
যদি ফয়সাল হত্যার সঠিক বিচার না হয় তাহলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবনতা বৃদ্ধি পাবে।
অপরাধীর বিচার হবে আদালতে দেশের আইনে জনতার হাতে নয়। সন্দেহ বশত:জনতার হাতে আর যাতে কোন ফয়সালের মৃত্যু না হয় রাষ্ট্রকে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সুষ্ট তদন্ত সাপেক্ষে ফয়সাল হত্যার বিচার করা হোক এটাই সমাজ এবং জনতার দাবী।
১ ঘন্টা ১৭ মিনিট আগে
২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে