ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নিয়ে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রজননস্থল ধ্বংস, বাসা-বাড়ির আঙিনাসহ আশপাশের জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আনোয়ারুল হক পল্টু জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ কাউছার দ্বীপ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল বাশার মারুফ, রহিম উদ্দিন ডিগ্রিকলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক সেজান, সাগর, নাফিউল করিম মোল্লা, আব্দুর রহিম বাবু, আবুল কাশেম, রুবেল হোসেন, স¤্রাট, আক্তারুল, পলাশ ও কবির হোসেন, ছাত্রদল নেতা আসিফ, আব্দুল আউয়াল মুন্না, নিহান, রিফাত, আপনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
৫৯ মিনিট আগে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ ঘন্টা ২০ মিনিট আগে