ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পীরগাছায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত-আহতের স্মরণে ‘স্মরণসভা’

পীরগাছায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত-আহতের স্মরণে ‘স্মরণসভা’
রংপুরের পীরগাছায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের স্মরণে এক ‘স্মরণসভা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ ‘স্মরণসভা’ অনুষ্ঠিত হয়। 
ইউএনও নাজমুল হক সুমনের সভাপতিত্বে এতে শহিদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ২৪ এর গণঅভ্যুত্থান শহিদের পরিবারের সদস্য শহিদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস ব্যবসায়ী শহিদ মামুন মিয়ার মা তাসলিমা বেগম এবং শহিদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম। এসময় তাদের স্বামী ও ছেলে হারানো কষ্টের কথা তুলে ধরে কাঁন্নায় ভেঙে পড়েন।
আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, সমন্বয়ক শামিম মিয়া ও ফারদিন এহসান মাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র সমন্বয়কসহ বিভিন্ন ধর্মের মানুষ।
ইউএনও নাজমুল হক সুমন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পীরগাছা উপজেলায় তিনজন শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন ১০জন। শহিদদের নামে বিভিন্ন অডিটোরিয়াম, রাস্তাঘাট, মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনায় তাদের নামকরণ করা হবে বলে তিনি জানান।
স্মরণসভা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুল হাসান। 
আরও খবর