আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

শিবচরে চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় চারজন আহত

★ মাদারীপুরের শিবচরে চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপরে হামলা, গাড়ি ভাংচুরসহ চারজন আহত★

বিস্তারিতঃ মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নে গত সোমবার রাত আটটায় হালান মোল্লা নামের এক ব্যবসায়ী ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ঐ ব্যবসায়ীর স্ত্রী সোমা আক্তার সহ চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাসূত্রে জানা যায়,  ব্যবসায়ী হালান মোল্লা সন্ন্যাসীরচর ইউনিয়নের চৈতামোল্লাকান্দি এলাকার নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় বাড়ি বসতবাড়ি তৈরি করার উদ্দেশ্যে জমি ক্রয় করেন। উক্ত জমিতে ঘর তৈরির কাজ চলাকালীন অবস্থান এলাকার শাহ্ আলম ঢালী, ইরানি বেগম, জসিম মোল্লা, ইউনুস মোল্লার নেতৃত্বে দশ বারোজন ব্যবসায়ী হালান মোল্লার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। হালান মোল্লা চাঁদা দিতে অস্বীকার করলে সোমবার রাত আটটার দিকে অভিযুক্ত লোকজন তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে গাড়িতে অবস্থানরত হালান মোল্লার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হয়। সেই সাথে ব্যবসায়ীর গাড়িও ভাংচুর করা হয়। গাড়িতে থাকা নগদ ২৬ লাখ টাকা এবং ব্যবসায়ীর স্ত্রী সোমা আক্তারের পরিহিত আনুমানিক ৫ভরি স্বর্নালংকার হামলাকারীরা লুট করে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেনের কাছে উক্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনার পূর্ন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর