পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

যদি কখনো মনে পরে।।জাকারিয়া আহমেদ

Jakaria Ahmed ( Contributor )

প্রকাশের সময়: 23-11-2024 04:19:34 am

অগ্রহায়ণের ধান ক্ষেত

তারপর যদি আবার কখনো মনে পরে

বুকে খানিকটা জমা হয় টান,

সেই টানে নিজেকে টেনে নিও এমন অগ্রহায়ণের ধানের ক্ষেতে।

ঐদিন বিকেলে যখন সূর্য সোনালি সব আভা

ছড়িয়ে দিয়েছিলো শীষের শীর্ষের প্রতিটি গুচ্ছে 

তখন তোমায় ভেবে ছুঁয়ে রেখে এসেছিলাম কতখানি প্রেম।

যদি আবারো মনে পরে, সময় থেকে সময় বাঁচিয়ে 

চুপিসারে যেও সোনালি কোন এক ক্ষেতে,

রেখে আসা প্রেমটুকু জড়িয়ে নিও সঙ্গে থাকা চাদরে।


তারপর যদি কখনো মনে পরে_

মনে পরে যদি ঝাপসা কাগজে লেখা সেই

"ভালোবাসি" বলা ছোট্ট চিরকুটের কথা।

তাহলে খেয়ার তরীর বাহু ঘেষে বসো একদিন,

সঙ্গে থাকা সকলে যখন ট্রলারের ঠক ঠক শব্দে 

অন্যমনস্ক থাকবে, তখন নদীর বুকে হাত স্পর্শ করে

বলে দিও "ভালোবাসি আমিও।"


আবার যদি কখনো মনে পরে_

মনে পরে যদি শীতের সকালে,

তাহলে কুয়াশার আড়াল থেকে উঁকি দেওয়া 

কতটুকু রোদ্দুর গায়ে মেখো।

রোজ ভোরে পূর্ব থেকে সব রোদ্দুর ছুঁয়ে দেই

তোমার তরে পশ্চিমে। 


যদি আবারো মনে পরে কখনো _

এই কবিতায় লিখে দেওয়া প্রেমটুকু মনে রেখো,

বুঝে নিও তোমার জন্য আমার দেওয়া সব কিছু 

"ভালোবাসা" ছাড়া অন্য কোনো নাম ছিলোনা।


Tag
আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৬ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে