দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিম গাছের চারা বিতরন অনুষ্ঠিত

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-11-2024 01:19:52 pm


কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীকে ৫২ টি নিম গাছের চারা বিতরন করা হয়েছে।


আজ বৃহস্পতিবার(২১ নভেম্বর) ৫ম বারের মত "সবুজ কুলিয়ারচর গড়ি" প্লাটফর্মের উদ্যোক্তা আব্দুল্লাহ আল কাইউম শিক্ষার্থীদের মাঝে নিম গাছের চারা বিতরন করেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন বিদ্যালয়,এতিমখানা এবং মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরন করেছেন। তারই  ধারাবাহিকতায় আজ খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীকে নিম গাছের চারা বিতরন করেছেন।


নিম গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী হরিদাস চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক জসিম উদ্দিন,সহকারী শিক্ষক শিউলি বেগম এবং খিদিরপুর নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ হাফিজুল্লা, 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আল মাহমুদ, আল আমিন,হুমায়ুন কবির,বিশিস্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক তালুকদার রাজা এবং আতিকুর রহমান।


এছাড়াও স্বেচ্ছাসেবী কামরুল হাসান, মো. রকি ও  বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ গ্রুপের প্রতিষ্ঠাতা আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তরুন সমাজ সেবক "সবুজ কুলিয়ারচর গড়ি"প্লাটফর্মের উদ্যোক্তা আব্দুল্লাহ আল কাইউম।

"সবুজ কুলিয়ারচর গড়ি"প্লাটফর্মের উদ্যোক্তা আব্দুল্লাহ আল কাইউম বলেন সমাজের সকলের সহযোগিতায় কুলিয়ারচর উপজেলায় এক লক্ষ গাছের চারা রোপন করা হবে।

আরও খবর