‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে দুই দিনব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা মো. আবু তালেব।

উদ্বোধনের পর মেলার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে অনুষ্ঠানে মিলিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন  ও সচেতন নাগরিক কমিটির (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সভাপতিত্বে ও সনাক সদস্য কাজী আসমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও টিআইবি'র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি গীতা গোস্বামী।

মেলায় স্বাস্থ্য বিষয়ক গণশুনানিতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী।

মেলায় সরকারি সেবা প্রদানকারী প্রায় ৩৪টি প্রতিষ্ঠান স্টল দিয়ে তাদের স্ব স্ব কার্যালয়ের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরেছে। 

পাশাপাশি দর্শনার্থীদের তথ্য প্রাপ্তিতে সহায়তা করা হয়।মেলায় কুইজ, বিতর্ক, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উপজেলা সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তথ্য মেলা চলবে বলেও তারা জানান।

Tag
আরও খবর